সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

নিজ পায়ে চলাচলে অক্ষম দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিবর্গের পৃথিবীটা অনেক ছোট, ঘর আর উঠানের বাইরে তারা যেতে পারেন না। এদের মধ্যে শারীরিক ও মানষিক প্রতিবন্ধীদের কষ্ট আরো বেশি। এই সকল ব্যক্তিদের সহায়তার জন্য মানব সেবা অভিয়ান বিনামূল্যে হুইল চেয়ার প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। সমাজের সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং সংস্থার সেবা ফান্ডের অর্থ দিয়ে ২০১৬ সাল হতে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ২৫টি এবং জুন/২৫ পর্যন্ত সর্বমোট ১৫৭ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আগামীতে এই কর্মসূচি বৃদ্ধির পরিকল্পনা আছে।