স্বাবলম্বী হওয়ার পথে
আপনার বিশ্বস্ত সঙ্গী

১৯৯৯ সাল থেকে 'মানব সেবা অভিযান' পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

মানব সেবা অভিযান

সর্বশেষ আপডেট এপ্রিল ২০২৬ পর্যন্ত

বছর
পথচলার
টি
শাখা
জেলা
বিস্তৃতি
জন+
কর্মী
হাজার+
ঋণী সদস্য
কোটি+
ঋণস্থিতি
কোটি+
সঞ্চয়স্থিতি

আমাদের ঋণ ও সঞ্চয় কর্মসূচি

সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে মানব সেবা অভিযান নিম্নের কর্মসূচিসমূহ পরিচালনা করে থাকে।

ক্ষুদ্রঋণ

ক্ষুদ্র ব্যবসার প্রসারে প্রাথমিক পর্যায়ের ঋণ সহায়তা।

সুদমুক্ত শিক্ষা ঋণ

ছোট উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বড় অংকের ঋণ।

সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি কাজে সহায়তার জন্য বিশেষ ঋণ।

মানব সেবা অভিজান

ক্ষুদ্রঋণ কর্মসূচী

দেশের বাইরের কোন দাতা সংস্থার অনুদান ছাড়াই সদস্যদের সঞ্চয়, সংস্থার উদ্বৃত্ত তহবিল, ব্যক্তি পর্যায়ে স্বল্পমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ এবং পিকেএসএফ-এর ঋণ সহযোগীতায় এই সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ষুদ্রঋণ কার্যক্রমের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ, অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ঋণ সহায়তা প্রদান, হতদরিদ্র মানুষদের গ্রাম্য মহাজনদের শোষণের যাঁতাকল থেকে মুক্ত করা এবং সর্বোপরি ক্ষমতায়নের মাধ্যমে নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা করা।

কর্ম এলাকায় গঠিত সমিতি ও সদস্য সংক্রান্ত তথ্য

সঞ্চয় : এই সংস্থা সদস্যদের ঋণ প্রদানের চেয়ে সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সদস্যগণ সঞ্চয়ের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করে। এ লক্ষ্যে প্রতিটি সমিতিতে মত বিনিময়, সচেতনতা সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা, সঞ্চয় করার কৌশল, বিপদের সময়ে সঞ্চয়ের ব্যবহার, বিভিন্ন আয়বর্ধক প্রকল্পে সঞ্চয়ের টাকার ব্যবহার ইত্যাদি বিষয়ে সদস্যদের সচেতন করে তোলা হয়।

ঋণ : মানব সেবা অভিযান দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে ক্ষুদ্র পরিসরে ঋণ কার্যক্রম শুরু করে। শুরুতে মাসিক ভিত্তিতে ঋণের কিস্তি আদায় করা হতো। বিভিন্ন বাস্তবতার কারণে ২০০৩ সাল থেকে মাসিক কিস্তির পাশাপাশি সাপ্তাহিক কিস্তির মাধ্যমেও ঋণ আদায় শুরু হয়। বাংলাদেশ সরকারের বিধিবিধান মোতাবেক আমাদের সংস্থা ২০০৮ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি(এমআরএ)’র সনদ পায়। ২০২৪-২৫ অর্থ বছরে সংস্থার বিতরণকৃত ঋণ প্রায় ৮ কোটি ৭৪ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে সংস্থার খেলাপি ঋণ প্রায় ৬৮ লক্ষ ৭২ হাজার টাকা বেড়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৮০ কোটি টাকা।

মানব সেবা অভিজান

সুদমুক্ত শিক্ষা ঋণ কর্মসূচী

জ্ঞাননির্ভর জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই,আর শিক্ষার জন্য প্রয়োজন হয় অর্থ। তাইতো দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখা এবং উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য মানব সেবা অভিযান সুদমুক্ত শিক্ষা ঋণ কর্মসূচি চালু করেছে । একাদশ বা তদূর্ধ্ব শ্রেণীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে বৃত্তি এবং শিক্ষাঋণ প্রদান করা হয়। কিন্তু নবম ও দশম শ্রেণীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এরূপ কোনো সহায়তা নেই। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার জন্য এই সংস্থায় ২০১৪-২০১৫ অর্থবছর থেকে সুদমুক্ত শিক্ষাঋণ কর্মসূচি চালু করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ১৪২ শিক্ষার্থীকে ৮,৫২,০০০/- টাকা এবং এ পর্যন্ত ১৩৬৯ জন শিক্ষার্থীকে সর্বমোট ৮২,১২,০০০/- টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে।

মানব সেবা অভিজান

সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ কর্মসূচী

প্রতিবন্ধী ব্যক্তিগণ আমাদের দেশ তথা সমাজের বোঝা নয় বরং একটু সহযোগিতা পেলে তাঁরাও আর দশজনের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারেন-এই সত্যকে সামনে রেখেই সংস্থা ২০০৯ সাল থেকে সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কর্মএলাকার দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিবর্গ সুদমুক্ত ঋণ গ্রহণের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত হয়ে মর্যাদার সাথে পরিবারে অবদান রাখছেন। ফলে পরিবার ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৪২জন দুস্থ প্রতিবন্ধীকে ৩,৬১,০০০/- টাকা এবং এ পর্যন্ত ৩৩১ জন দুস্থ প্রতিবন্ধী সদস্যের মাঝে সর্বমোট ১৮,৪৫,০০০/- টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীগণ পরিবারের বোঝা না হয়ে যেন নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই প্রচেষ্টা।