সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

অসহায় ও দুস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান

দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া, আত্মকর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে সংস্থা ২০১৬-১৭ অর্থবছর হতে অসহায় ও দুস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান কর্মসূচি হাতে নিয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৬ টি এবং জুন/২০২৫ পর্যন্ত সর্বমোট ৪৯ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ।