ব্লগ

এসএসসি (ভোকেশনাল) ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

0

মোমেনা বক্স টেকনিক্যাল স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি (ভোকেশনাল) ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শাহীদুর রহমান চৌধুরী, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহনাজ মুস্তারিন, পরিচালক অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন, মানব সেবা অভিযান, রাজশাহী। সুরভী আক্তার জুনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান জনাব আব্দুল্লাহ আল কালাম। আলোচনা পর্বে স্কুল কর্তৃপক্ষের এমন আয়োজনকে অতিথিবৃন্দ সাধুবাদ জানান ও সকল শিক্ষার্থীর প্রতি উৎসাহ মূলক বক্তব্য রাখেন এবং তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *