এমআরএ-এমএফআই উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

এই সংস্থা ২০২১-২২ অর্থ বছরের অক্টোবর মাস হতে এমআরএ-এমএফআই উচ্চশিক্ষা বৃত্তি প্রদান শুরু করে। বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অধ্যায়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাসে জনপ্রতি ৩,০০০/- করে এই বৃত্তি প্রদান করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ৪ জন শিক্ষার্থীকে ১,৩৫,০০০ /- টাকা এবং জুন ২০২৫ পর্যন্ত ৫ জন শিক্ষার্থীকে মোট ৫,৮৫,০০০/-টাকা এমআরএ-এমএফআই উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এই বৃত্তি মানব সেবা অভিযান-এর একটি চলমান প্রক্রিয়া।

আমাদের উদ্যোগে যোগ দিন

বৃত্তির মাধ্যমে ভবিষ্যৎকে শক্তিশালী করুন

আরও বড় কিছুর অংশ হোন! আমাদের বৃত্তি কর্মসূচি শুধু অর্থায়নের জন্য নয়; এটি সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য। আমাদের লক্ষ্য হলো আর্থিক বাধার সম্মুখীন শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত লক্ষ্য অর্জনে সহায়তা করা। একসাথে, আমরা একটি স্থায়ী পরিবর্তন আনতে পারি। আপনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ—আসুন, এখনই একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি!