মানব সেবা অভিজান সম্পর্কে জানুন

মানব সেবা অভিযান, ক্ষুদ্র সঞ্চয় থেকে মানবিক বিপ্লব

অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগনের সচেতনতা বৃদ্ধি করে আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার পেছনে বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম। ‘মানব সেবা অভিযান’ এরূপ একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংস্থা। সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন নিয়ে ১৯৯৯ সাল থেকে সংস্থাটি অতি ক্ষুদ্র পরিসরে বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে অধিক সংখ্যক দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষকে আর্থিক ও অন্যান্য সেবা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। এ লক্ষ্যে ২০০২ সাল হতে রাজশাহী শহরের নিকটস্থ গ্রামগুলোতে ছোট ছোট সমিতি গঠন করে সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু হয়। সমিতির সভাসমূহে আর্থিক লেনদেন ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়া, স্বাস্থ্য ও পুষ্টি, পয়ঃনিষ্কাশন, ক্ষুদ্র ব্যবসা ও নানা ধরণের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণে নারী সদস্যদের উৎসাহ প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে সচেতন করা হয়।

শুরুতে শুধুমাত্র রাজশাহী শহর এলাকায় সংস্থার কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে ২০১৬ সাল থেকে এই সংস্থা রাজশাহী জেলা ব্যাপি কর্মসূচি সম্প্রসারিত করে। এভাবে ধীরে ধীরে সংস্থার কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। ২০১৮ সালে এই সংস্থা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং পাবনা জেলায় কার্যক্রম সম্প্রসারণের অনুমতি পেয়েছে। আর্থ-সামজিক উন্নয়ন ও সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এই সংস্থার স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কর্মপন্থার কারণে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি কার্যপোযোগী সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের নির্দেশনায় সৎ,দক্ষ ও প্রাণশক্তিসম্পন্ন কর্মী বাহিনীর প্রচেষ্টায় সংস্থা সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।

আমাদের দর্শনঃ

  • সঞ্চয় অসময়ের বন্ধু। সঞ্চয় আত্মমর্যাদা বৃদ্ধিতে এবং সক্ষমতা অর্জনে সহায়ক।
  • ঋণপ্রাপ্তি দরিদ্র জনগোষ্ঠীর একটি মৌলিক অধিকার। দলের সমষ্টিগত সঞ্চয় ঋণ তহবিল গড়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখ্যযোগ্য ভূূমিকা রাখে।
  • শিক্ষা, স্বাস্থ্য সহসকল মৌলিক বিষয়ে সুবিধা প্রাপ্তির জন্য পিছিয়ে পড়া জনগণকে সহায়তাকরণ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

দরিদ্র জনগোষ্ঠিকে সংঘবদ্ধ করে সবার মধ্যে মিলন ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন ও সমবায়ের চেতনাবোধ গড়ে তোলা। সঞ্চয়ের মাধ্যমে গরিব জনগোষ্ঠির নিজস্ব মূলধন গঠন করা, তাঁদের হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং গঠিত মূলধন ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে ব্যবহার করে তাঁদের আত্মনির্ভরশীল করে তোলাই এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।

স্বাবলম্বী নীতিঃ

সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে। বাইরের কোন অনুদান ছাড়াই সদস্যদের সঞ্চয়, সংস্থার উদ্বৃত্ত তহবিল, ব্যক্তি পর্যায়ে স্বল্পমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ এবং পিকেএসএফ-এর ঋণ সহযোগিতায় এই সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাবলম্বী নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ঋণ কার্যক্রম সংস্থার জীবনীশক্তিস্বরূপ। সংস্থাকে স্বাধীন ও টেকসই হতে হলে ঋণ কার্যক্রমকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সংস্থার সকল কর্মীর বেতন, ভাতাদি ও নানাবিধ খরচ ক্ষুদ্রঋণ কার্যক্রমের আয় থেকে বহন করা হয়। এই সংস্থা ঋণ কার্যক্রম হতে আয়ের কিছু অংশ ও ব্যক্তিগত অনুদান দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

কর্মকৌশলঃ

কর্মসূচি শুরুতে আমরা একটি নির্দিষ্ট এলাকা জরিপের মাধ্যমে লক্ষ্যিত জনগোষ্ঠী নির্বাচনপূর্বক তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে থাকি। পরবর্তীতে কর্মসূচির শর্তসমূহ পূরণ হলে সেই এলাকায় কর্মসূচি শুরু হয়। মাঠপর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে সংস্থা নিম্নের বিষয়সমূহে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে থাকে।

● লক্ষ্যিত জনগোষ্ঠির সাথে সুসম্পর্ক ও বিশ্বস্ততা অর্জন।
● কর্মএলাকায় অগ্রাধিকার ভিত্তিতে অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর ১৫ থেকে ৩০ জন নারী সদস্যদের নিয়ে ছোট ছোট সমিতি গঠন করা।
● একই ধরনের পেশা ও আয়ের উৎস সম্পন্ন সদস্যদের সমিতিতে অগ্রাধিকার দেয়া।
● আত্মনির্ভরশীলতার জন্য তাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা।
● সাপ্তাহিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে তাদের সচেতন করা।
● সদস্যদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড গ্রহণে আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান।

মানব সেবা অভিজান

আমরা পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে কাজ করি।

1990
প্রতিষ্ঠা বছর
9950
সদস্য সংখ্যা
0
বর্তমান কর্মী
0
জেলা বিস্তৃতি
0
কোটি+ সঞ্চয়স্থিতি
0
কোটি+ ঋণস্থিতি
মানব সেবা অভিজান

আমরা পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে কাজ করি।

পথচলার
বছর
শাখা
টি
বিস্তৃতি
জেলা
কর্মী
জন+
ঋণী সদস্য
হাজার+
ঋণস্থিতি
কোটি+
সঞ্চয়স্থিতি
কোটি+