মেমোরিয়াল শিক্ষা বৃত্তি ফান্ড হতে দুইভাবে শিক্ষার্থীদের সহায়তা করা হয়

(ক) মাসিক মেমোরিয়াল শিক্ষা বৃত্তি

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে দশজন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে মাসে ১০০০/- টাকা করে মেমোরিয়াল শিক্ষা বৃত্তি প্রদান শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীর ধরণ ও শ্রেণীভেদে এই মাসিক বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে। মেডিক্যাল কলেজ, প্রকৌশল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে ¯œাতকোত্তর, ¯œাতক,দ্বাদশ ও একাদশ শ্রেণী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল পর্যায়ে অধ্যয়নরত দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাসিক মেমোরিয়াল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বর্তমানে শিক্ষার্থী ভেদে মাসে ১,০০০/- টাকা হতে ৩,০০০/- টাকা করে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে, আমেরিকা প্রবাসী ডাঃ মোঃ আসিফ ইকবাল-এর আর্থিক সহায়তায় তাঁর পিতা মরহুম আবুল কাশেম-এর নামে আবুল কাশেম মেমোরিয়াল বৃত্তি ফান্ড হতে প্রথম এই বৃত্তি প্রদান শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ তাঁদের প্রিয়জনদের স্মরণে এই বৃত্তি ফান্ডে আর্থিক সহযোগিতা করছেন। ২০২৪-২০২৫ অর্থবছরে ২১ জন শিক্ষার্থীকে ৬,৬৬,০০০/- টাকা এবং এ পর্যন্ত ৪৬ জন শিক্ষার্থীকে সর্বমোট ২৬,৮৭,০০০/- টাকা মাসিক মেমোরিয়াল শিক্ষা বৃত্তি বাবদ প্রদান করা হয়েছে।

মেমোরিয়াল শিক্ষা বৃত্তি ফান্ড হতে দুইভাবে শিক্ষার্থীদের সহায়তা করা হয়

(খ) এককালীন মেমোরিয়াল শিক্ষা বৃত্তি

২০১২-২০১৩ অর্থ বছর থেকে আমাদের সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে। অস্বচ্ছল ও পিছিয়ে পড়া সদস্যগণের যে সকল সন্তানেরা বিভিন্ন প্রতিকূলতার মাঝেও তাঁদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এবং তুলনামূলকভাবে ভাল ফলাফল করছেন তাদের জন্য আমাদের এই কর্মসূচি। এই ধরণের পরিবারের শিক্ষার্থীদের তৃণমূল থেকে খুঁজে বের করে শিক্ষার পথ সুগম করার জন্য এককালীন মেমোরিয়াল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জুন/২০২৫ পর্যন্ত ১৩২ জন শিক্ষার্থীকে সর্বমোট ৪,৩৬,৫০০/- টাকা মেমোরিয়াল বৃত্তি ফান্ড হতে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। মেমোরিয়াল শিক্ষা বৃত্তি ফান্ডের বিবরণ নিম্নরূপ:

উল্লেখ্য যে, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক জনাব রেবেকা মার্জান তাঁর মা-বাবার স্মরণে বেগম সাকিনা-মুহাম্মদ মুইজ্জ মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা, রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশনের নিকটবর্তী বালাজান নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আখতার জাহান বেগম তাঁর মা-র নামে শামসুন নাহার মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা, মোঃ শামসুল আজম খান তাঁর স্ত্রীর স্মরণে আখতার জাহান বেগম মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা, প্রফেসর ড. মাহমুদ আখতার শরীফ তাঁর পিতার স্মরণে মুরশেদ আলী মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা, মোঃ সারওয়ার জাহান বাবু জনদরদী চিকিৎসক মরহুম ড. সৈয়দ সাফিকুল আলম-এর নামে মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা এবং তাঁর মা-বাবা স্মরণে শামসুন নাহার
খানম-ইব্রাহীম হোসেন খান মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য এক লক্ষ টাকা, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শামীম আফরোজ তাঁর বাবা’র স্মরণে আজীম উদ্দিন মেমোরিয়াল বৃত্তি প্রদানের জন্য দুই লক্ষ টাকা স্থায়ী আমানত হিসেবে অনুদান দিয়েছেন।

সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গ তাঁদের পরিবারের সদস্যবৃন্দের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি চালু করতে পারেন।

আমাদের উদ্যোগে যোগ দিন

বৃত্তির মাধ্যমে ভবিষ্যৎকে শক্তিশালী করুন

আরও বড় কিছুর অংশ হোন! আমাদের বৃত্তি কর্মসূচি শুধু অর্থায়নের জন্য নয়; এটি সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য। আমাদের লক্ষ্য হলো আর্থিক বাধার সম্মুখীন শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত লক্ষ্য অর্জনে সহায়তা করা। একসাথে, আমরা একটি স্থায়ী পরিবর্তন আনতে পারি। আপনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ—আসুন, এখনই একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি!