সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

গাছ বিতরণ কর্মসূচি

২০২২ সাল থেকে মানব সেবা অভিযান সংস্থার সকল শাখা অফিসে উৎকৃষ্ট মানের কলমকৃত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়ে আসছে। সংস্থার মহিষবাথান, আলীগঞ্জ, দামকুড়া, দারুশা, নওদাপাড়া, নওহাটা, কেশরহাট, ফরিদপুর, রাজাবাড়ী ও ভাঙ্গুড়া ইত্যাদি শাখায় জনপ্রতি ১টি করে কলমকৃত ফলদ ও ১টি করে বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ১০৭০ টি পরিবারের মধ্যে ১,৫৩,১৭৮/- টাকার গাছ বিতরণ করা হয়েছে এবং জুন ২০২৫ পর্যন্ত ৩৯৭০ টি পরিবারের মাঝে সর্বমোট ৪,৮৩,৭১৮/- টাকার গাছ বিতরণ করা হয়েছে।