সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা প্রদান

সুস্বাস্থ্য সুখী জীবনের অন্যতম অনুষঙ্গ। শিক্ষা সহায়তার পরেই এই সংস্থা থেকে চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। দরিদ্র মানুষের জন্য ঔষধ ক্রয়, বিভিন্ন প্যাথলজিক্যাল টেষ্ট, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ফিস, আলট্রাসনোগ্রাফি, অপারেশন ইত্যাদির জন্য এই সংস্থা থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে এই সহায়তা বাবদ ৯৮ জনকে ৫,৭৯,০০০/- টাকা এবং জুন/২৫ পর্যন্ত ৬৪০ জন ব্যক্তিকে চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা বাবদ সর্বমোট ১৯,৯৭,০১০/- টাকা প্রদান করা হয়।