ব্লগ

‘মানব সেবা অভিযান’ সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ (দামকুড়া হাট শাখা)

0

‘মানব সেবা অভিযান’ সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ ১০ সেপ্টেম্বর-২০২৫ তারিখ দামকুড়া হাট শাখায় সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান এবং ১০০ জন সদস্যর মাঝে ২টি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি- জনাব মোঃ রাশিদুল করিম, প্রধান নির্বাহী-জনাব মোঃ খাইরুল আলম, সাধারণ পরিষদের সদস্য -জনাব মোঃ এনামুল হক চৌধুরী, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-জনাব মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক – জনাব মোঃ আব্দুল কুদ্দুস, এলাকা ব্যবস্থাপক-জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারি শাখা ব্যবস্থাপকসহ শাখার কর্মীবৃন্দ ও সদস্যগণ। ব্যবস্থাপক প্রশাসন ও মানবসম্পদ- মোঃ আনোয়ার হোসেন-এর সঞ্চালনায় সম্মানিত অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সংস্থার নামের সাথে কাজের চমৎকার মিল রয়েছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম এই সংস্থার অন্যতম বৈশিষ্ট্য। মানুষের সেবায় সংস্থার এরকম মহৎ কাজ দেশব্যাপী বিস্তার হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *