ব্লগ

মানব সেবা অভিযান এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

গতকাল ০৬/০৯/২০২৫ তারিখ মানব সেবা অভিযান এর ২৭তম বার্ষিক সাধারণ সভা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । সংস্থার সভাপতি জনাব মীর শাহজাহান আলী‘র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব জান্নাতুল ফেরদৌস। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ পরিষদের সদস্যগণ, উপদেষ্টামন্ডলী, প্রধান নিবার্হী, পরিচালকবৃন্দ সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সংস্থার প্রধান নির্বাহী উক্ত সভায় ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও সার্বিক কার্যক্রমের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং সংস্থার অগ্রগতিতে বিভিন্নভাবে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট, আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন সংস্থার পরিচালক অর্থ ও হিসাব। সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদন, নীতিমালা অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সভায় সন্মানিত সাধারণ পরিষদের সদস্যগন বেশকিছু দিকনির্দেশনা এবং পরামর্শ দেন যা আগামীতে এগিয়ে যাবার সহায়ক হবে। উপস্থিত সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *